কবে খুলবে বিশ্ববিদ্যালয়, সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫২

ছবিঃ সংগৃহীত

শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দিতে উপাচার্যদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে যাওয়ায় নির্ধারিত ওই সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ারও দাবি উঠেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে চলা এই বৈঠকে কবে নাগাদ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায়- তা নিয়ে সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গত রবিবার (১২ সেপ্টেম্বর) প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এসব বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকে। ওইদিন (১২ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রীও এমন কথাই জানিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত খুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা