স্কুলের সামনে অভিভাবকদের জটলা না করার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাইরে বা প্রধান গেটসংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে, সেই পুরনো পরিবেশ ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে।

তা ছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই অভিভাবকদের বলব, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছে, আপনারাও সেটা মেনে চলুন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা