শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাস্তায় প্রতিবাদী ক্লাস

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২৩:০২

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে প্রতীকী ক্লাসের আয়োজন করে প্রগতিশীল ছাত্রজোট। শিক্ষার্থীদের দ্রুত করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। ক্লাসটি নেন মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন।

পরে কর্মসূচিতে শিক্ষার্থী বক্তারা বলেন, করোনার অজুহাতে ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে ইতোমধ্যে ৩০ ভাগের ওপরে শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে। অসংখ্য নারী শিক্ষার্থী বাল্য বিবাহের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থী মোবাইল গেম, ইন্টারনেট, পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। কারণ শতকরা ৭০-৮০ ভাগ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগবঞ্চিত রয়েছে বলে জানান তারা।

তারা আরও বলেন, এভাবে বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের দাবি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার। কিন্তু সরকার আজ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা