স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিলের মাধ্যমে হাবিপ্রবিতে ২১ আগস্ট পালিত

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : | ২১ আগষ্ট ২০২১, ২২:২৮

ছবি : ইন্টারনেট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও দোয়ার মাধ্যমে ভয়াল ২১ আগস্ট পালিত হয়েছে। এ লক্ষে হাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন  বিশ্বদ্যিালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো: ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০০৪ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশে তাঁর জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কমী শহীদ হয়। ভয়াল ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের স্মরণে এ বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব