ববি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি ঘোষনা

ববি প্রতিনিধি | ২০ আগষ্ট ২০২১, ০২:০২

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) শাখার ২০২১-২২ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে যার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিয়া করিমুন (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শোয়েব (২০১৫-১৬ শিক্ষাবর্ষ)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১১ আগষ্ট কেন্দ্রীয় পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অন্যতম একটি শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সেই সাথে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে সর্বদা বাংলাদেশ তরুণ লেখক ফোরামের গঠনতন্ত্র মেনে স্ব স্ব পদের দায়িত্ব পালন করবেন। আপনাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা লেখক আছেন এবং যারা লেখা লেখিতে যারা আগ্রহী সবাইকে নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক ভাবে ববি ইউনিটকে এগিয়ে নিতে চাই। সবার চেষ্টা থাকলে আমাদের সাফল্য আসবেই।

সভাপতি ও সাধারণত সম্পাদকের পরামর্শে গঠিত কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক সিফাত জামান মেঘলা,দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস,সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মাসুম ব্যাপারী,প্রশিক্ষণ সম্পাদক মোঃ নাসরুল্লাহ প্রচার ও প্রকাশনা কামরুল হাসান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা