গানের মাধ্যমে কোভিড রোগীদের মনোবল বাড়ানোর প্রয়াস জবি শিক্ষার্থী আকাশের

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ৩০ জুলাই ২০২১, ২১:৩৩

জবি শিক্ষার্থী আকাশ

কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য হাসপাতালে গিয়ে গান শোনালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী ফতেহ আলী খান আকাশ।

রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত হেলথ এন্ড হোপ হসপিটালের কোভিড জোনে রোগীদের মনোবল ধরে রাখা কিংবা বাড়ানোর জন্য তিনি এই গান শোনান।

ফতেহ আলী খান আকাশ এ বিষয়ে বলেন,হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক এই আয়োজনটি করেছিলো। মূলত হাসপাতালের ডাক্তার, নার্স এবং কোভিডে আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানো জন্য এমন উদ্যােগ।হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বলার সাথে সাথে তাই আমি রাজি হয়ে যাই।

এ বিষয়ে হেলথ এন্ড হোপ হসপিটাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে লিখেন,কোভিড চিকিৎসায় অন্যতম অনুষঙ্গ হচ্ছে রোগির মনোবল ধরে রাখা বা বাড়ানো। হেলথ এন্ড হোপ হাসপাতালে আমাদের গত প্রায় দেড় বছরের অভিজ্ঞতায় দেখা গেছে therapeutic বা ঔষধ চিকিৎসার পাশাপাশি এই মনস্তাত্ত্বিক boost up রোগিদের অনেক ক্ষেত্রেই একাকীত্ব বা মনখারাপের জায়গা থেকে মুক্তি দিতে পারে।কোভিড জোনে রোগিদের সাথে কিছুক্ষণ,ছিল সংগীতের মাধ্যমে তাদের মনোবল চাঙা করার প্রয়াস।

এদিকে ইতোমধ্যে ফতেহ আলী খান আকাশের গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা