নোবিপ্রবি'র প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উদযাপন

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ২২:১২

ফাইল ছবি

'ছড়িয়ে পড়ুক নোবিপ্রবির সবুজ' স্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক আব্দুস সালাম স্বাধীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনে মহৎ কিছু চিন্তাভাবনা থাকে, এ বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনেও মহৎ কিছু ব্যক্তির অবদান রয়েছে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট দেশে এবং দেশের বাহিরে গিয়েও সুনামের সাথে কাজ করছে, ভবিষ্যতেও অনেক স্কলার পার্সনের সৃষ্টি হবে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে আরো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। যা এক সময় বাংলাদেশকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে। নোবিপ্রবি প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় হলেও এর অর্জন কম নয়। করোনাকালে আমরা করোনা ল্যাব চালু রেখেছি। যা সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায়। এরই মধ্যে আমরা অনলাইন পরীক্ষা কার্যক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, করোনাকালে আমরা করোনা ল্যাব চালু রেখেছি। যা সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায়। এরই মধ্যে আমরা অনলাইন পরীক্ষা কার্যক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। সৎ চিন্তা, চেতনার মাধ্যমে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অর্জন করতে পারবো।'

ভার্চুয়াল সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট এবং শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার ক্যাম্পাসে সীমিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপাচার্যের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা