নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক পেলেন হাবিপ্রবির তুহিন

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : | ২৮ জুন ২০২১, ২১:৩২

ছবি : সময় ট্রিবিউন

বাংলাদেশ নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ তম ব্যাচের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন।

তুহিন বাংলাদেশ নৌবাহিনীর ডিও ২০২১ ব্যাচে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করে শ্রেষ্ঠ ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এই স্বর্ণ পদক অর্জন করেন। প্যারেড শেষে তার কাঁধে এক্টিং সাব লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাচ পরিয়ে দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার।

আইএসপিআর জানায়, সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে থেকে ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১/এ ব্যাচ হতে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মো. মেহেদী হাসান তুহিন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে 'বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক' লাভ করেন

এই অর্জনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তুহিন বলেন,আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভালো লাগার। আমার বাবা-মা অনেক খুশি৷ আর বাবা-মায়ের খুশি আমার সেরা প্রাপ্তি। এতেই আমি আনন্দিত।

অনার্সে তুহিনের পড়াশোনার বিষয় ইইই যা ইঞ্জিনিয়ারিং বিভাগে হলেও পেশাগত জীবনে যোগ দিয়েছেন নৌবাহিনীতে। বিষয়টিকে কিভাবে দেখছেন তা জানতে চাইলে তুহিন বলেন, ইঞ্জিনিয়ারিং পড়েছি নিজ ভালোবাসা থেকে।

তবে এখন এখন এই পেশায় অনেকেই আসতে আগ্রহী। চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর লাইফ এর অভিজ্ঞতা নিতে চাইলে এই পেশার চেয়ে পারফেক্ট কিছু হতে পারে না বলে মনে করি। তাছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ করার পর একেকজন একেক পেশায় যুক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে গত রোববার মিডশীপম্যান ২০১৮/বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২১/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

চলমান কভিড-১৯ পরিস্থিততে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/বি ব্যাচের ৪৭ জন মিডশীপম্যান এবং ২০২১/এ ব্যাচের ১৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৬৫ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব