শিওরক্যাশ ও নগদে ফি দিতে পারবে জবি শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ০৫:১৭

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভর্তি, বেতন, পরীক্ষার ফি সহ অন্যান্য ফি প্রদানের সুবিধার্থে বুধবার থেকেই শুরু হবে শিওরক্যাশ ও নগদ সেবা।

মঙ্গলবার (২২ জুন) ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

তিনি বলেন, "শিওরক্যাশ ও নগদের যেসব সমস্যা হচ্ছিলো সেগুলো আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে। নগদের ম্যানুয়াল আমরা আজ ওয়েবসাইটে এড করে দিবো। আগামীকাল থেকেই শিক্ষার্থীরা নগদে ফি দিতে পারবে।"

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।

জানা যায়, চলতি বছরের ১লা এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফি সহ অন্যান্য ফি প্রদানের সুবিধার্তে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের সাথে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চুক্তির দেড়মাস পেরিয়ে গেলেও নগদের বিল পেমেন্ট অপশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা।

এর আগে, ২০১৭ সালের শেষের দিকে ভর্তি ও পরীক্ষার ফিসহ সকল ফি পরিশোধের জন্য রূপালি ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা শিওরক্যাশের মাধ্যমে টাকা জমা দেয়ার ব্যবস্থা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাইরে অবস্থান করায় প্রত্যন্ত অঞ্চলে শিওরক্যাশ এজেন্ট না পাওয়া যাওয়ার কারণে অনেক শিক্ষার্থীই বেতন ও ফি পরিশোধে ভোগান্তিসহ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা