জবি নীলদলের নতুন কমিটি ঘোষণা

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০৫:২৫

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো:আবুল হোসেন সভাপতি ও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো:কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯জুন) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডঃ মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১১ সদস্যের কমিটির অন্যরা হলেন অধ্যাপক ড. মো.ছিদ্দিকুর রহমান , অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান , অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের , সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক,সহকারি অধ্যাপক মো: হাসান মফিজুর রহমান , সহকারী অধ্যাপক বুশরা জাহান, সহকারী অধ্যাপক তপন কুমার এবং সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।

এ বিষয়ে নবগঠিত কমিটর সভাপতি অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষাব্যাবস্থার উন্নতি ঘটিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।'

নব নির্বাচিত সাধারন সম্পাদক অধ্যাপক ড. কামাল হোসেন বলেন, ' বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের সংগঠন এটি। আমরা বঙ্গবন্ধু স্কলারশিপ চালুর ব্যাবস্থা করব। প্রশাসনের সাথে পরামর্শ করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা