জাবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সময় ট্রিবিউন | ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৩

জাবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলে ছাত্র এবং ছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শিফটে চলে এ ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে ৪৪৬ আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন।

জানা গেছে, জাবিতে চলতি বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রথম শিফটে সি—১ ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একইদিন সকাল ১০টা ২৫ মিনিটে দ্বিতীয় শিফটে সি ইউনিটের (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিউট) পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। ‘সি—১’ ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১ হাজার ৮৯৫ জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪ জন। ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬ জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯ জন।

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর