গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি ও নতুন তারিখ নির্ধারণ

সময় ট্রিবিউন | ১ ফেব্রুয়ারী ২০২৪, ০৭:৫৮

প্রতীকী ছবি

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ওইদিন এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে বি ইউনিট (মানবিক) এবং ১১ মে শনিবার সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় ভর্তির পরীক্ষার নতুন এই তারিখ ঠিক করা হয়।

সভা সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে।

ভর্তির আবেদন ও সময়সূচি পুনর্নির্ধারণের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, এ কারণে সবার মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। দেশব্যাপী এ পরীক্ষা আয়োজন করতে হয়। সুতরাং পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ছাড়া তা বাস্তবায়ন দুরূহ। পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার পূর্ণাঙ্গ টেকনিক্যাল কমিটি উপস্থাপন করেন। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈনও একটি পূর্ণাঙ্গ ফিন্যান্স কমিটির তালিকা উপস্থাপন করেন। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে দুটি কমিটিতেই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব