'কুমারী বালিকা', ‘কুকুরমারা’, ‘শিয়ালমারী’ বাদ গেল বিদ্যালয়ের নাম থেকে

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২৪, ০৮:১৫

ফাইল ছবি

দেশের আরও ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম থেকে কুকুরমারা, শিয়ালমারীর মতো শ্রতিকটু শব্দ বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

সোমবার এ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলায় ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করা বিদ্যালয়ের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়’-এর নাম বদলে ‘আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়’-এর নাম বদলে ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

একই উপজেলার ‘হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম থেকে ‘বালিকা’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ‘জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। একই জেলার রায়পুরা উপজেলার ‘আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম বদলে ‘ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩০ আগস্ট দেশের তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা