শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন ঢাবি উপাচার্য

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০২:৩৮

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য্য ধরতে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২২ মে) মুঠোফোনে সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাবি উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা আছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরে আনার জন্য সরকার সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশনা দিয়েছেন। বিশেষকরে শিক্ষার্থীদের কিভাবে ভ্যাকসিনের আওতায় আনা যায়, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয়গুলোকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপরও বাড়তি কথা বলার সুযোগ আছে কি!

ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশি জরুরি। জীবনে বেঁচে থাকলে পড়াশোনা করা যাবে, সবকিছু করা যাবে। শিক্ষার্থীদের এখন ধৈর্য্য ধরা উচিত। শিক্ষার্থীদের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

টিকার বিষয়ে উপাচার্য বলেন, সামনে যে ভ্যাকসিন আসবে, সেটাতে সরকার যেন আমাদের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়। সরকারের কাছে সে আবেদন করব। তারপর যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে অগ্রসর হতে সক্ষম হবো।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আগামী ২৪ মে ঢাকাসহ সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। 'অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে' নামে ফেসবুক ভিত্তিক এক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।

জানা গেছে, ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এবং ময়মনসিংহের শিক্ষার্থীরা আন্দোলনের জন্য প্রস্তুতিও নিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে মােহাম্মদ ইসমাইল নামে এক শিক্ষার্থী বলেন, আমরা মনে করি এটা কেবল মুখের বুলি বৈ-কিছু নয়। কারণ গত মার্চ মাসে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খােলার দাবিতে সারাদেশে জোরালাে আন্দোলন শুরু হয় তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করা হবে এবং তার আগে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, আমরা দেখলাম সরকার হাতে দু-মাস সময় পেয়েও এখন পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনেনি। তারা যদি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সত্যিই গুরুত্ব দিয়ে থাকেন তাহলে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন এখনও তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না? সরকারের এসব কাজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘােষণার সিদ্ধান্তকে সন্দেহজনক করে তুলেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব