নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ অসম্ভব: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ০২:৫০

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। এসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন করার কথা শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।‌

এদিকে বৈঠকে মন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। করোনাকালীন শিক্ষাক্রমের ক্ষতি পোষাতে এই সমন্বয় করার নির্দেশ দেন তিনি।

৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

সভার যেসব সিদ্ধান্ত হয়-
জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এ কমিটিগুলো আগস্টের শেষদিকে গঠন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। ২৯ জুলাই মহররমের ছুটি থাকবে। পরদিন রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান