কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন প্রফেসর জামাল নাসের

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫০

সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রফেসর জামাল নাসেরকে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বদলির এ আদেশ দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন।

এর আগে ২০১৮ সালের মার্চে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অধ্যক্ষ হিসেবে তিনি প্রায় চার বছর দায়িত্ব করছেন।

২০১৫ সালে তিনি কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক (হিসাব নিরীক্ষা) পদে যোগদান করে, কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন।

রোটারিয়ান অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের কুমিল্লা সদর দক্ষিণের হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লা জেলার লালমাই উপজেলার শিকারপুর গ্রামের ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা