'ফ্রি সবজি বাজার' নিয়ে মানুষের পাশে জবি ছাত্রলীগ

শিবলি নোমান, জবি প্রতিনিধি | ৭ মে ২০২১, ০১:৪২

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটক থেকে সবজি বিতরণ করে এ কর্মসূচি শুরু করে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিনি ট্রাকে করে সবজি বিলি করছেন নেতাকর্মীরা। কর্মহীন হয়ে পড়া পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তাদের এই কার্যক্রম।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মহিউদ্দিন ওনির উদ্যোগে বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কার্যক্রমে অংশ নেয়।

'ফ্রি সবজি বাজার' নামে চালু করা এ কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বাঁধা কপি ও ঢেড়শ। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ বিষয়ে মহিউদ্দীন অনি জানান, "করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের মাঝে চাল-ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও যেহেতু সবজি দেওয়া হচ্ছে না। তাই আমি বিভিন্ন প্রকার সবজি কিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিনামূল্যে বিতরণ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং জীবাণুনাশক বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত আছি।"

তিনি আরো বলেন, "অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা