হাবিপ্রবি'র মার্কেটিং বিভাগের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. জামাল উদ্দীন

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি | ২০ জুলাই ২০২২, ০৪:২৬

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. জামাল উদ্দীন।

১৮ জুলাই,২০২২ তারিখে হাবিপ্রবি'র অফিস আদেশে বলা হয় মার্কেটিং বিভাগে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত মো. আবুল কালাম,সহযোগি অধ্যাপক, পিএইচডি প্রোগ্রামের জন্য বিদেশ গমন করায় আইনের ২৫ ধারায় বিধৃত বিধিমূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে অধ্যাপক ড.জামাল উদ্দীন কে ৩(তিন) বছর মেয়াদে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

মার্কেটিং বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড.জামাল উদ্দীন বলেন, " মার্কেটিং ডিপার্টমেন্টকে যাতে করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবো। সময়মতো ক্লাস শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সকল কোর্সের ক্লাস শেষ করা যায় তার জন্য শিক্ষক,শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি। "

উল্লেখ্য যে, অধ্যাপক ড. জামাল উদ্দীন পূর্বেও (২০১১ ও ২০১৬ সালে ) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নিয়ে তৃতীয় বারের মতো মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব