হার্ভার্ডে বাংলাদেশিদের জন্য বৃত্তির সুযোগ

সময় ট্রিবিউন ডেস্ক | ২ মে ২০২১, ১৭:৫৪

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। অনেকের কাছেই এক স্বপ্নের বিশ্ববিদ্যালয় হাভার্ড। চাইলেই কি আর সেখানে পড়া যায়? সেখানে পড়তে চাই মেধা ও যোগ্যতা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে পড়ার জন্য রয়েছে বৃত্তির সুযোগও। সম্প্রতি ঘোষিত হয়েছে বোস্তানি ফাউন্ডেশন বৃত্তি।

বৃত্তিটির জন্য বিশ্বের বেশকিছু দেশের শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তবে লেবাননের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার। হার্ভার্ড বিজনেস স্কুলে বোস্তানি বৃত্তিটি শুধু এমবিএ পড়তেই দিয়ে থাকে। বৃত্তির কোর্সের মেয়াদ দুই বছর। হার্ভার্ড এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পাওয়ার পর প্রার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ–সুবিধা

বৃত্তিটি পেলে টিউশন ফি বাবদ ২ বছরে পাওয়া যাবে ১ লাখ ২ হাজার ২০০ মার্কিন ডলার। এ ছাড়া আর্থিক সহায়তা হিসেবে প্রতি বছর পাওয়া যাবে ৫১ হাজার ১০০ ডলার।

আবেদন পদ্ধতি
বৃত্তিটিতে আবেদন করতে প্রার্থীদের ছবিসহ একটি সিভি পাঠাতে হবে। এ ছাড়া জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সেই বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃতিপত্রের চিঠি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। হার্ভার্ড বিজনেস স্কুল সংক্ষিপ্ত তালিকা করে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য বাছাই করবে।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মে পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা