রপ্তানি লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ১৯:৩৯

ফাইল ছবি

চলতি ২০২১-২২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের পণ্য খাতে ৪৩ দশমিক ৫ বিলিয়ন এবং সেবাখাতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সচিবালয় থেকে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ বক্তব্য রাখেন।

ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আসার কথা তিন হাজার ৫১৪ কোটি ডলার। চামড়া ও চামড়াখাতে ১০ বিলিয়ন ডলার, হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানিতে ৫০ কোটি ডলার। এভাবে বিভিন্ন হারে অন্যান্য খাতের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রপ্তানি ও সেবাখাতের উদ্যোক্তা এবং বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কমার্সিয়াল কাউন্সিলররাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব