প্রবাসী আয়

১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার

সময় ট্রিবিউন | ২১ জানুয়ারী ২০২৪, ২০:২৯

১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার

নতুন বছরে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলো। চলতি মাসের প্রথম ১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৩৭ কোটি টাকা। রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, জানুয়ারির ১৯ দিনে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৮৪২ ডলার, যা আগের মাস ডিসেম্বর ও আগের বছর জানুয়ারি মাসের চেয়ে বেশি।

আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ডলার ও ৫ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার। আর দেশে ব্যবসা করা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

একক ব্যাংক হিসেবে সর্বাধিক প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার এসেছে। দ্বিতীয় সর্বাধিক প্রবাসী আয় এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর মাধ্যমে এসেছে ৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জনতা ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার ডলার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর