ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে

সময় ট্রিবিউন | ১৬ নভেম্বর ২০২৩, ১০:৩২

ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ৭.৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৯৯ শতাংশ বেশি।

এ বিষয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে বাংলাদেশে পোশাক রপ্তানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ ও ৯.৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার, জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছরওয়ারি ৩.০৫ শতাংশ প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।


এ প্রসঙ্গে বিজিএমইএর মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে আমাদের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের মধ্যে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ এবং ২৯.৮৫ শতাংশ বেড়েছে। তবে ভারতে আমাদের পোশাক রপ্তানি ১২.৮ শতাংশ কমেছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রপ্তানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা