রোজা উপলক্ষে টিসিবির জন্য ডাল ও তেল কিনবে সরকার

সময় ট্রিবিউন | ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২১

ছবিঃ সংগৃহীত

রোজার মাসকে সামনে রেখে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কিনছে সরকার।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এই দুটি ক্রয় প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব পাস হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৭৬ টাকা ৮৮ পয়সা দরে এ তেল সরবরাহ করবে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি। এর আগে প্রতি লিটার ১৭৭ টাকা দরে সয়াবিন কেনা হয়েছিল।

সাঈদ মাহবুর আরো বলেন, প্রতি কেজি ৯১ টাকা ৬০ পয়সা করে টিসিবির জন্য ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব পাস হয়েছে। মোট দাম পড়বে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা। তুরস্কের একটি কোম্পানির স্থানীয় এজেন্টের কাছ থেকে কেনা হয়েছে এই মসুর ডাল।

এদিকে টিসির মাধ্যমে তুরস্কের আরবিল বাকলিয়াত হুবুবাত সান্তিক থেকে আট হাজার টন মসুর ডাল আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে প্রতি কেজি ডালের দাম পড়বে ৯১ টাকা ৬০ পয়সা। তুরস্কের কোম্পানির স্থানীয় এজেন্ট বিআইএনকিউ এ ডাল সরবরাহ করবে বলেও জানান অতিরিক্ত সচিব।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা