এক দিনেই জেনেক্সের শেয়ারে মুনাফা ৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৬

সংগৃহীত

এক দিনেই পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারে মুনাফা হয়েছে ৪৫ কোটি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও জেনেক্স ইনফোসিসের বিশেষ চুক্তি সইয়ের খবরে মুনাফা বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য  অনুযায়ী, আজ (মঙ্গলবার) দিনের শুরুতে জেনেক্স ইনফোসিসের শেয়ারের দাম ছিল ৭১ টাকা ৫০ পয়সা। দিনের শেষে লেনদেন হয়েছে ৭৫ টাকা ৫০ পয়সা দরে। অর্থাৎ প্রতি শেয়ারে দাম বেড়েছে ৪ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানটির ১১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৪০০ শেয়ার বিনিয়োগকারীর মুনাফা হয়েছে ৪৫ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।

কোম্পানিটি মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে, প্রতিষ্ঠানটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। চুক্তি অনুসারে বহুজাতিক কোম্পানিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহক বাড়াতে কাজ করবে। এতে জেনেক্সের আয় হবে বছরে ৬ কোটি টাকা।

জেনেক্স ইনফোসিস বাংলাদেশের আউটসোর্সিং সেবাপ্রদানকারী কোম্পানি। কোম্পানিটি ২০১৯ সালে আইটি খাতে তালিকাভুক্ত হয়। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। সে বছর কোম্পানিটি আয় করেছিল ১০২ কোটি ২৬ লাখ টাকা। সব খরচ শেষে মুনাফা হয়েছিল ৩৩ কোটি ২৪ লাখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা