বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

ববি প্রতিনিধি | ৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৬

ছবিঃ সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) তে ২০২০-২১ স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ই ডিসেম্বর প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ ছাদেকুল আরেফিন এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ মেধা তালিকা প্রকাশ করেন।

এতে ক ইউনিটে প্রথম হয়েছেন ইফতেসাম মাহমুদ আবিদ। তাঁর জিএসটি মার্ক ছিল ৬৬.৫০। সাবজেক্ট পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় হয়েছে মুজাদ্দিদ মেহরাব। জিএসটি মার্ক ৬৪.৫০, সাবজেক্ট পেয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং তৃতীয় হয়েছেন সাবিনা ইয়াসমিন মিতু। তাঁর জিএসটি মার্ক ছিল ৬৪.২৫। সাবজেক্ট পেয়েছে রসায়ন। 

বি ইউনিটে প্রথম হয়েছেন মোঃ কামরুল ইসলাম। জিএসটি মার্ক ছিল ৮৩.২৫, সাবজেক্ট পেয়েছেন আইন, দ্বিতীয় হয়েছেন আল ব্রাইট বাড়ুই। জিএসপি মার্ক ছিল ৮১.২৫। এবং তৃতীয় হয়েছেন মোঃ ইয়াসির আরাফাত। ৮১ জিএসটি মার্ক। সাবজেক্ট পেয়েছেন ইংরেজি।

সি ইউনিটে প্রথম হয়েছেন ফারহানা খানম ( ৭৯.৫ জিএসপি মার্ক) , দ্বিতীয় হয়েছেন খান মোঃ সাজিদ হাসান রেজা( ৭৮.৭৫) এএবং তৃতীয় হয়েছেন মরিুজ্জামান ইমন (৭৭.২৫)। 

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন, ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক,

জনাব রাহাত হোসেন ফয়সাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মনজুর আহমেদসহ প্রমুখ। 

উল্লেখ্য এবছর মোট আবেদন ছিলো ৩৫,৭৯২ জন। তন্মধ্যে 'ক' ইউনিটে ২০,৫৬৮, 'খ' ইউনিটে ৯৩২২, 'গ' ইউনিটে ৫৯০২ জন।

 সবচেয়ে বেশি আবেদন করেছে যথাক্রমে ঢাকা বোর্ড থেকে ১০,৬৬৯, যশোর বোর্ড থেকে ৭,৭২৫, রাজশাহী বোর্ড থেকে ৪,০৪৭ জন শিক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব