ঢাবির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ ৯.৮৭ শতাংশ 

ঢাবি প্রতিনিধি | ২৫ নভেম্বর ২০২১, ০১:২৪

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ ইউনিটের' অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরিক্ষায় পাশের হার ৯.৮৭ শতাংশ। 

ভর্তি পরীক্ষায় মোট ১৫৭০ আসনের বিপরীতে অংশগ্রহণ করেছে ৮১ হাজার ৭ জন শিক্ষার্থী । এর মধ্যে পাশ করেছেন ৭,৯৯৪ জন। বিজ্ঞান থেকে ৬ হাজার ৭১ জন, ব্য বসায় শিক্ষা থেকে ১ হাজার ৪৮৯ জন এবং মানবিকে ৪৩৪ জন। 

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd গিয়ে ফলাফল দেখতে পারবেন অথবা রবি,এয়ারটেল,টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU GHA < roll no> টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফলাফল জানতে পারবে। 

ভর্তি পরীক্ষায় বিজ্ঞান থেকে ১০০.৭৫ নম্বর পেয়ে ১ম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। মানবিক থেকে ১০৫.৫০ নম্বর পেয়ে ১ম হয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান, ব্যবসায় শিক্ষা থেকে ১০৩.০০ নম্বর পেয়ে ১ম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন । 

ছাত্র / ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের আগামী ২৯ নভেম্বর বিকাল ৩:০০ টা হতে ০৬ ডিসেম্বর বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৫ নভেম্বর হতে ০২ ডিসেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ২৫ নভেম্বর হতে ০২ ডিসেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব