ঢাবি শিক্ষার্থী হিমেলের সবশেষ অবস্থান টাঙ্গাইলে শনাক্ত: পুলিশ

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ১২:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামিদ হিমেল। ছবি: সংগৃহীত

দুই দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামিদ হিমেলের সবশেষ অবস্থান টাঙ্গাইলে শনাক্ত করা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শনিবার ওই শিক্ষার্থীর সবশেষ অবস্থান টাঙ্গাইলে শনাক্ত করা গেছে। কিন্তু এখনও আমরা তার সন্ধান পাইনি।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে যাওয়ার কথা ছিল হিমেলের। এরপর থেকে আজকে পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

হিমেল হামিদ রসায়ন বিভাগের (২০১৪-২০১৫ সেশন) ছাত্র এবং সখিপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে।

বিল্লাল শিকদার বলেন, গত বৃহস্পতিবার রাতে হিমেল তাকে মোবাইল ফোনে জানান, তিনি শুক্রবার সকালে বাড়ি যাবেন। কিন্তু তিনি বাড়ি না যাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় হিমেলের চাচাতো ভাই মাহবুব শিকদার গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা