উৎসবমুখর পরিবেশে হাবিপ্রবি সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ১২ নভেম্বর ২০২১, ০৮:৫৫

ছবিঃ সংগৃহীত

সংবাদ, সততা সাহসিকতা এই মূলমন্ত্রকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ( হাবিপ্রবিসাস )। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে হাবিপ্রবির শিক্ষক ছাত্র কেন্দ্রের ( টিএসসি ) সম্মুখে বেলুন উড়িয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এসময় সংগঠনের কার্যনিবাহী কমিটির সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এদিকে দুপুর ২ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন সংগঠনটির সদস্যরা। পরে দুইটি বৃক্ষ রোপণ করার মাধ্যমে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখে সংগঠনটির সদস্যরা। 

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংগঠনটির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত বলেন, " বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা দিনের কর্মসূচি শুরু করি। আমরা এবারই প্রথম বৃহৎ পরিসরে এমন আয়োজন করেছি। হাবিপ্রবি সাংবাদিক সমিতির তাঁর জন্মলগ্ন থেকে নানা চড়াই-উতরাই পার করে আজ এতদূর এসেছে। এই দীর্ঘ পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবিকে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরে এক মাইলফলক সৃষ্টি করেছে সংগঠনটি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা-প্রাপ্তির গল্পগুলি গণমাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে অনবদ্য ভূমিকা পালন করছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রথম কার্যনিবাহী কমিটি থেকে বর্তমান কমিটির যে সকল সদস্যসের শ্রম, মেধা ও মননশীলতার কারণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির দুর্বার গতিতে এগিয়ে চলছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ, সততা,সাহসিকতা এই মুলমন্ত্রকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হাবিপ্রবি কে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য”। 

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন,"বর্তমানে তৃতীয় কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করছে। সময়ের সাথে সঙ্গতি রেখে বর্তমানে হাবিপ্রবি সাংবাদিক সমিতি ভিডিও নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি বহুমূখী উদ্যোগ গ্রহণ করেছে। যা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য "।

উল্লখ্য যে, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হাজী মোহাম্মদ দানেশের কবরস্থান জিয়ারত করার মাধ্যমে সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানটি শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা