জাবিতে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২১, ০৬:৫৮

ছবি: সময় ট্রিবিউন

মান্নান, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২১তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী মারুফ হাসান জুবায়েরের স্মরণে স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয় স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট। ২০তম ব্যাচের আয়োজনে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬ টি দল।

এর আগে ৩ নভেম্বর (বুধবার) বিভাগের ডিজাইন ল্যাবে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। লটারীর মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পায় ৬ টি দলের ম্যানেজার।

ফ্রেঞ্জাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের দলগুলো হল- দ্য এনোভা, দ্য টাইরেন্টস, রয়্যাল প্ল্যানার্স, আরবান টাইগার্স, গ্রান্টচেষ্টার মিডউইজ ও মারুফ এন্ড ব্রাদার্স।

আজ থেকে শুরু হওয়া টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়।

আজ থেকে অনুষ্ঠিত হওহা টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে বিভাগের সহকারী অধ্যাপক আফসানা হক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, "করোনা মহামারীর কারণে সকলেই ঘরবন্দী জীবনযাপণ করেছে। শারিরীক অবস্থা ঠিক রাখতে ও মারুফের স্মৃতিকে ধারণ করতে টুর্ণামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।”

টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য মুসা ভুইয়া বলেন, “মারুফ হাসান জুবায়ের একটি অসমাপ্ত গল্প। মারুফের স্মৃতি ধরে রাখতে আমরা এ টুর্ণামেন্টের আয়োজন করেছি। টুর্মামেন্টের মাধ্যেম ভবিষ্যৎ পরিকল্পনাবিদরা প্রায় দুই বছর পর আবারো একত্রিত হতে পেরেছি।”

‘দ্য এনোভা’ দলের ম্যানেজার সাদিয়া আফরিন আবেগাপ্লুত হয়ে বলেন, “মারুফহীন টুর্নামেন্ট আমরা কল্পনাও করতে পারিনি। আজ মারুফ থাকলে ব্যাপারগুলো অন্যরকম হতে পারত। ও স্মৃতি হয়েই বেচে থাকুক ইউয়ারপির বুকে।”

মারুফ হাসান জুবায়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২১ ব্যাচ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের (২০১৮-২০১৯ সেশন) শিক্ষার্থী। তার পৈতৃক নিবাস পাবনা জেলায়। মারুফ হাসান জুবায়ের পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি হন। মারুফ বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা