বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস দিয়েছে জাবি ছাত্রলীগ 

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০১:৫৮

ছবিঃ সংগৃহীত

২৯ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ কর্ম কমিশনের অধীনে ৪৩ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। 

বরাবরের মত এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেবে শতাধিক শিক্ষার্থী। জাবি থেকে অংশ নেয়া পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চারটি বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে সকাল ৬ টায় ৪ টি বাস ভিন্ন ভিন্ন রুটে ছেড়ে যাবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে আজিমপুর হয়ে যাত্রাবাড়ী ১ টি বাস, ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল একটি বাস, মিরপুর এবং উত্তরার উদ্দেশ্যে ভিন্ন দুটি বাস ছেড়ে যাবে। 

এ ব্যাপারে জাবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, "পরীক্ষার্থীদের যেন যাতায়াতের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য জাবি ছাত্রলীগ বাসের ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব