ক্যান্সারে কুবি শিক্ষার্থীর মৃত্যু

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ২৯ জুলাই ২০২১, ২০:৪৫

তানিন মেহেদী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদী মারা গেছেন। তানিন বিভাগটির ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তানিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার লাখশিবপুর গ্রামে।

তানিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই মনির হোসেন।

মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

তানিনের বিভাগ ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কিছুদিনের পর তানিনের হাঁটুতে ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয় এবং সেখান থেকে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।

কিন্তু পরবর্তী সময়ে ২০২০ সালের সেপ্টেম্বরে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে আবারও তাকে ভারতে পাঠানো হয়। সেখান থেকে গত ডিসেম্বরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশেও ফিরে আসে তানিন মেহেদী।

তানিনের অবস্থা সম্পর্কে সে সময় ভারতের চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীর ক্যান্সারের জীবাণুমুক্ত। তবে ঝুঁকি রয়ে গেছে। তাই তানিনকে যেতে হবে ফলোআপের মধ্য দিয়ে।

এর মধ্যেই চলতি মাসের মাঝামাঝিতে তানিনের শারিরীক অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই ইবনে সিনা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তানিনকে তার গ্রামের বাড়ি চাঁদপুরে দাফনের কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব