শিক্ষার্থীদের নিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছে ইবির বাস

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ২০:৩৩

ছবি : সময় ট্রিবিউন

শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় শহরের উদ্দেশে রওনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস। শুক্রবার সকাল ৬টার দিকে ক্যাম্পাস ও কুষ্টিয়া ঝিনাইদহ থেকে রওনা করে ৬টি বাস। এর আগে গত বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবার সিন্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

সূত্র মতে, করোনা মহামারিতে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে আটকে পড়া শিক্ষার্থীরা প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী। তাদের ক্যাম্পাসের নিজস্ব বাসে করে বাড়ি পৌঁছে দেয়ার দাবিতে গত ৭ জুলাই প্রশাসনের কাছে স্বারকলিপি দেয় শাখা ছাত্রমৈত্রী। দাবির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে তথ্য সংগ্রহ শুরু করে। ১২ জুলাই তথ্য সংগ্রহ শেষ হয়। পরে তা বিশ্লেষণ করে বুধবার সন্ধ্যায় ৫টি রুটে গাড়ি দেয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

শুক্রবার সকাল ৬টার দিকে ক্যাম্পাস ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে গাবতলী (ঢাকা), খুলনা ও ফরিতপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ৬টি বাস। আগামী রবিবার রংপুর, রাজশাহী রুটে শিক্ষার্থীদের নিয়ে রওনা হবে ৬টি বাস।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমরা মানবিক কারণে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের ভালো মানের নিজস্ব গাড়ির সংখ্যা কম হওয়ায় সব জেলায় গাড়ি পাঠানো সম্ভভ হয়নি। বিভাগীয় শহর পর্যন্ত দেয়া হয়েছে। ৫ রুটে ৬ গাড়ি দুই দিনে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে, যা আজ শুক্রবার থেকে শুরু হলো।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা