ইবিতে ছাত্রলীগের সেচ্ছায় রক্তদান কর্মসূচি: টার্গেট ১০০ ব্যাগ

ইবি প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৬:৩৪

ইবিতে ছাত্রলীগের সেচ্ছায় রক্তদান কর্মসূচি: টার্গেট ১০০ ব্যাগ

‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানে ঐতিহাসিক ৭ ই মার্চ স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

 
বৃহস্পতিবার (৭ ই মার্চ) বেলা ১১ টা থেকে চলমান এই কর্মসূচি থেকে দুপুর পর্যন্ত ৫৪ ব্যাগ রক্ত সংগ্রহ হয় বলে জানান আয়োজক ও সংগঠকরা। সারাদিন রক্ত সংগ্রহ শেষে এই লক্ষ্যমাত্রা ১০০ অতিক্রম করবে বলে প্রত্যাশা তাদের।
 
পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ওই ক্যাম্পের সার্বিক সহায়তায় ছিলো আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট, মাগুরা। সাদ্দাম হোসেন মুন্নার নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে ছয়জন প্যারামেডিক ও প্যাথলজিস্ট অংশ নেন। ক্যাম্প থেকে রক্তদাতাদের রক্ত গ্রহণকালে ডোনারকার্ড প্রদান করা হয়। এই কার্ডের বিনিময়ে তাঁরা প্রয়োজনের সময় রক্তসহ আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট থেকে রক্তের পাঁচটি পরীক্ষা বিনামূল্যে পাবেন বলে জানান আয়োজকরা।
 
এসময় টিম লিডার সাদ্দাম হোসেন মুন্না বলেন, আজকের এই ৭ ই মার্চ স্মরণে ব্লাড ডোনেশন ক্যাম্পিং এর ফলে আমরা যতগুলো ব্যাগ রক্ত পাবো তা আমাদের মাগুরা বাসীর জন্য উপকারে আসবে। প্রতি তিন মাস অন্তর যদি আমাদের ডেকে বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ নেয় তবে আমাদের রক্তের যে ঘাটতি তা থাকবে না আশাকরি। থ্যালাসেমিয়া সহ অন্যান্য বেশকিছু রোগ রয়েছে যাদের নিয়মিত ব্লাড লাগে। তো এইধরনের উদ্যোগ নেয়া হলে এসব রোগীদের পাশে দাঁড়ানো যাবে।
 
রক্তদাতা ম্যানেজমেন্ট বিভাগের রায়হান তার অনূভুতি প্রকাশে বলেন, বিশ্ববিদ্যালয়ের চার বছরে আমি প্রথমবারের মতো রক্তদান করছি। আজ আমার রক্তের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হবে। রক্তদানের মাধ্যমে নিজের শরীরের কোন তেমন কোনো ক্ষতি হয় না বরং অন্য কারও জীবন বাচাতে সাহায্য করে। আজকে আমি অন্য কারও জীবন বাঁচাতে সাহায্য করছি আরেকদিন আমার জীবন বাচাতে অন্য কেও সাহায্য করবে।
 
কর্মসূচির আয়োজক শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, দেশের ভাষার ইতিহাস কে স্মরণ করে আমাদের পুরনো শহীদ মিনার ঝোপঝাড়ে পড়ে থাকা থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। সাতই মার্চের বঙ্গবন্ধুর স্মরণে মূলত আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করছি। দেশের ইতিহাসকে আগলে রেখে এমন একটি কাজের অংশ হতে পেরে আমি অবশ্যই গর্বিত।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা