ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পুর্নাঙ্গ কমিটি গঠন 

ইবি প্রতিনিধি | ৬ মার্চ ২০২৪, ১৬:২৬

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পুর্নাঙ্গ কমিটি গঠন 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট'র ২০২৪-২০২৬ মেয়াদেত কার্যনির্বাহী পর্ষদের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 
বুধবার (৬ মার্চ) সকালে পরিষদের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলীনা নাসরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ- আল- মাসুদ, যুগ্ম-সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক এম এম. নাসিমুজজামান এবং দপ্তর সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ হাফিজুল ইসলাম মনোনীত হয়েছেন। 
 
নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান উল-আম্বিয়া, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমীন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিঃ বিভাগের অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, ব্যবস্থপনা বিভাগের কে এম শরফুদ্দিন, সিএসই বিভাগের জয়শ্রী সেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ ফিরোজ আল মামুন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ রবিউল ইসলাম, মার্কেটিং বিভাগের মোঃ সাদিকুল আজাদ, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের মোঃ ইনজামুল হক, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সাহিদা আখতার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এ এইচ এম নাহিদ ও সমাজকল্যাণ বিভাগের শ্যাম সুন্দর সরকার।
 
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো।
 
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যের অংশীজন বলে মনে করছি। উক্ত পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা