রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু বাড়ছে আতঙ্ক

ক্যাম্পাস ডেস্ক: | ২৫ জুলাই ২০২৩, ১৮:০৯

সংগৃহীত ছবি

দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বেড়ে চলছে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আবাসিক হলগুলোতে জ্বর নিয়ে কাতরাচ্ছেন অনেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেঙ্গু সচেতনতায় নির্দেশনা দিলেও সংশ্লিষ্টদের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তথ্য মতে, গত ১০ দিনে প্রায় ১০০ ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রতিদিন জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে আসছেন।

সেন্টারের পরিচালক ডা. তবিবুর রহমান শেখ জানান, অনেকে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত ক্যাম্পাসে ডেঙ্গু আক্রান্ত তেমন নেই। তবে এখনই সকলকে সচেতন হতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মশা নিরোধক কার্যক্রম জরুরি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে গত সপ্তাহে সভা ডেকে সচেতনতা বৃদ্ধিসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রত্যেক হল প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা কেন কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি, সেটা অবশ্যই জানতে চাইব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা