ইবিতে সাতক্ষীরা জেলা কল্যাণের সভাপতি সোহান, সম্পাদক রাকিব

ক্যাম্পাস ডেস্ক: | ১৯ জুলাই ২০২৩, ১৯:১০

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সোহান সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন সংগঠটির উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তারিক সাইমুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।

নাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলয়মান লালন শাহ হলের প্রভোস্ট ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. মুজাম্মিল হক মোল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সভাপতি আবু সোহান, আমরা সকলকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতিকে জেলার সকল ছাত্র-ছাত্রীর জন্য একটা আস্থা এবং নির্ভরতার সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা