ইবিতে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি | ২০ মে ২০২৩, ২২:৪৫

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন । এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বি ইউনিট সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অপ্রীতিকর কোন ধরণের ঘটনা ছাড়াই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো।

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৮শত ৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালে যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করেন। বিএনসিসি, রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরীক্ষার্থীদের সহযোগিতায় প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাস সম্বলিত বোর্ড স্থাপন করা হয়। রাখা হয় জরুরী চিকিৎসার ব্যবস্থাও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর