ইবি শিক্ষার্থীকে বৈধ কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি | ২ এপ্রিল ২০২৩, ২৩:৩৬

ছবি- সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ কর্মীদের দ্বারা এক শিক্ষার্থীকে লালন শাহ হলের বৈধ কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। সে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (২ এপ্রিল) হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

কমিটিতে আবাসিক হলের শিক্ষক এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আবাসিক শিক্ষক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর এবং সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

বিজ্ঞপ্তি সূত্রে, গত ৩০/০৩/২০২৩ তারিখে লালন শাহ হলে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে আবাসিক শিক্ষার্থী মাহাদি হাসান-এর লিখিত অভিযোগ তদন্ত করে যথাযথ তথ্য উদঘাটন ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। উক্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। ।

উল্লেখ্য, আবাসিক হলের ৪২৮ নং রুমের বৈধ সিটে উঠতে বাঁধা দেয়ার অভিযোগে গত ১লা এপ্রিল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভুক্তভোগী মাহাদী হাসান। এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থী তরুন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফাহিম ফয়সাল ও বাংলা বিভাগের রাজু জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। অভিযুক্তরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা