জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ

আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:২২

সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রের জাবিসাস কার্যালয়ে উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় জাবিসাসের সদ্য সাবেক উপদেষ্টা অধ্যাপক শেক তৌহিদুল ইসলাম নতুন উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘জাবি সাংবাদিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই সাংবাদিকদের প্রথম সংগঠন। এখানে উপদেষ্টা হয়ে আসতে পেরে সম্মানিত বোধ করছি। উপাচার্য মহোদয় আমার উপর আস্তা এবং অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিলেই আমি সংশোধন করতে পারব। আমি সাংবাদিকেরা আমার চেয়ে বেশী ক্যাম্পাসের খোজ খবর রাখে।’

জাবিসাসের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলকামা আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মুনজুরুল হক, বিদায়ী উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা