জাবিতে মীর মশাররফ হোসেন হল ডিবেটিং ক্লাব উদ্বোধন

আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ২০:২২

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মীর মশাররফ হোসেন হল ডিবেটিং ক্লাব’ এর উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৬ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এতে অর্থনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী নাফিস ফেরদৌস সাকিবকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হলের কমনরুমে ক্লাবের উদ্ভোধন ও কমিটি ঘোষনা করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান।

এসময় তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে হলের শিক্ষার্থীদের বিতর্ক অনুশীলন অব্যহত রাখার দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের গঠনমূলক কাজে হল প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

নব-মনোনিত সভাপতি নাফিস ফেরদৌস সাকিব বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান ও বাগ্মিতা অনুশীলনের উদ্দেশ্যে এই ক্লাব গড়ে তোলা হয়েছে। সাপ্তাহিক পাঠচক্রের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা ও হলকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমাদের মূল উদ্দেশ্য। হলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এই সংগঠনের সাফল্যমন্ডিত অগ্রযাত্রা হবে এই আশাবাদ ব্যক্ত করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব