ববিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ববি প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২২, ২০:৪৭

সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি- ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সংগঠনটি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করে।

এর আগে ১০ই আগস্ট উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন যথাক্রমে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত জামান মেঘলা ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরুল্লাহ ইসলাম রাব্বি।

উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মাসুম মাহামুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক ফারহানা আফসার মৌরী, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, উপ দপ্তর সম্পাদক আবদুল্লাহ রাফি,প্রশিক্ষন সম্পাদক মো জাহিদুল ইসলাম সাহিত্য, পাঠাগার বিষয়ক সম্পাদক সুস্মিতা দত্ত অথৈ, প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারিয়া জাহান ।

সদ্য সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে সৃজনশীলতা ও দক্ষতার সাথে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ববি শাখা এগিয়ে যাবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল লেখকদের জন্য তরুণ কলাম লেখক ফোরামের কাজ অব্যহত থাকুক।

নবগঠিত কমিটির সভাপতি সিফাত জামান মেঘলা বলেন , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব