হাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরিক্ষায় "সি" ইউনিটের উপস্থিতি ৯৬ শতাংশ

মশিউর রহমান , হাবিপ্রবি সংবাদদাতা  | ২১ আগষ্ট ২০২২, ০৭:৩০

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিএসটি অন্তর্ভূক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথমবর্ষের "সি" ইউনিটের (বাণিজ্য বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২।

আজ দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। 

পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন উপকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, "আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২২৬ জন তন্মধ্যে ১১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার প্রায় শতকরা ৯৬ ভাগ। প্রতিটি উপকেন্দ্র আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।" 

তিনি আরও বলেন "গুচ্ছ পদ্ধতি অবশ্যই সুন্দর একটি ধারণা। এর মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। সামগ্রিকভাবে জাতির জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, "সি" ইউনিটের ভর্তি পরিক্ষার মধ্য দিয়ে 

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরিক্ষা শেষ হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব