ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে ৫৪তম গণ বিশ্ববিদ্যালয়

আখলাক, গবি প্রতিনিধি | ১৩ আগষ্ট ২০২২, ০৮:৪৪

সংগৃহীত

ওয়েবমেট্রিক্সের র‍্যাংকিংয়ে দেশসেরা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অবস্থান ৫৪ তম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ৬ হাজার ৫২৩ তম। স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সে জুলাই, ২০২২ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। এর আগে জানুয়ারী ২০২২ এর র‍্যাংকিংয়ে এর অবস্থান ছিল দেশের ভেতরে ৭৬তম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ১১ হাজার ৯৮৭ তম। এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪৬৮)। 

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪৭৬), ৩য় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৫৯৩),

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ( বাংলাদেশে  এবং বিশ্ব র‍্যাংকিং ১৭৫০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২১৪৬), ব্রাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২২১৮), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৩১৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪৮১), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ২৪৮১)।

২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং নিয়মিত প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা,সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করা হয়। 

ওয়েবমেট্রিক্স জরিপে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চতুর্থ অবস্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম স্থানে রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবার উপরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং তারপরে ব্রাক বিশ্ববিদ্যালয়। গণ বিশ্ববিদ্যালয় তার অবস্থানের ২২তম উন্নতি করে একবারে ৭৬ থেকে ৫৪তম তে। যেটা দেশের অন্যসব বিশ্ববিদ্যালয়ের তলনায় অনন্য রেকর্ড।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা