তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা

তিতুমীর কলেজ প্রতিনিধি | ১২ আগষ্ট ২০২২, ১৮:৩৪

সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর স্মরণে আলোচনা সভা ও দুই দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার আয়োজন করতে যাচ্ছে কলেজ শাখা ছাত্রলীগ।

১৪ ও ১৫ আগস্ট কলেজের শহীদ বরকত মিলনায়তনে বইমেলা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

রবিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহ-সভাপতি তিলোত্তমা সিকদার ও রানা হামিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি।

তিতুমীর কলেজ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ কর্তৃক ১৪ ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে বই মেলা হচ্ছে, এটা আমাদের জন্য গৌরবের। এর কৃতিত্ব আমাদের কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীদের, আমরা একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা