জাবি উপাচার্য প্যানেল নির্বাচন : অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে প্যানেল ঘোষণা

মান্নান, জাবি প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ১০:৪৫

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল ঘোষণা করেছে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।

বুধবার (১০ আগস্ট) রাত পৈানে বারোটায় সিনেটের রেজিস্ট্রার্ট গ্রাজুয়েট প্রতিনিধি শেখ মনোয়ার হোসেন সময় ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের নেতৃত্বে এ প্যানেল গঠিত হয়েছ। প্যানেলের বাকি সদস্যরা হলেন- ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান এবং বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র বীর মুক্তিযোদ্ধা শিক্ষক অধ্যাপক ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সহ নানা স্তরে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ' এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রত্নসম্পদ আবিষ্কারে বিশেষ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের শিক্ষার্থীরা নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামের দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান আবিস্কার করেন।

অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক।

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর আগামী শুক্রবার (১২ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট সভায় অনুষ্ঠিত হবে উপাচার্য প্যানেল নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী পন্থী শিক্ষকদের থেকে আরও দুটি প্যানেল আসার জোর গুঞ্জন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা