বীরদর্পে ইবি ছাত্রলীগের অভিষেক

ইবি প্রতিনিধি | ৪ আগষ্ট ২০২২, ২২:০৭

সংগৃহীত

মুজিব প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি।

বুধবার (৩ আগস্ট) দুপুর ২টায় নবনির্বাচিত সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মান্নান মেজবাহ, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন,  প্রফেসর ড. মামুনুর রহমান ও ড. সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমেই যাত্রা শুরু করলো ইবি শাখা ছাত্রলীগের নতুন এ কমিটি।

অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের নবনির্বাচিত  সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্বাধীনতা বিরোধী অপশক্তিমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে আমরা আমাদের  সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা