বেরোবিতে ভূগোল সমিতির কমিটি গঠিত

বেরোবি প্রতিবেদক | ১ আগষ্ট ২০২২, ১০:৩৬

সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভূগোল সমিতির চতুর্থ বার্ষিক (২০২২-২০২৩) কার্যনির্বাহী কমিটি ভোটে মাধ্যমে নির্বাচিত হয়েছে।

আজ রবিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-২ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গননা চলেন এবং রাত ৮টার পরে ফলাফল ঘোষণা করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে সভাপতি হয়েছেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাকিরুল ইসলাম ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক (জিএস) মোঃ মেহেদী হাসান ( ১৫২ ভোট), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা ( ১৬৪ ভোট), গবেষণা, প্রকাশনাপ্রকাশনা ও উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান তুষার (১৬১ ভোট), পরিবেশ বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইসলাম (১২৮ ভোট)।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আতিউর রহমান বলেন, ভিভাগের সকল শিক্ষার্থীদের সতশপূর্ত্ব অংশগ্রহনের মধ্যে দিয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ করা এবং ফলাফল প্রকাশ করা হয়েছে।

নবনির্বাচিত সহ-সভাপতি সাকিরুল ইসলাম মুরাদ বলেন, নির্বাচনী ইশতেহার গুলো বাস্তবায়নের সর্বত্র চেষ্টা করব। ব্রুগার মাধ্যমে যতখানি সম্ভব বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভাগের শিক্ষকদের একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য নতুন কমিটি সর্বদা বদ্ধপরিকর থাকবে। আমাদের নতুন কমিটির প্রধান উদ্দেশ্য হবে শিক্ষা, গবেষণা, ক্রিড়া-সংস্কৃতি ও পরিবেশ নিয়ে গঠন মূলক কাজ করা।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, নির্বাচনের ৮টি ইশতেহার বাস্তবায়ন করা হবে। বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমাদের ভূগোল সমিতির কমিটি। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে শিক্ষার্থীদের সকল সমস্যা ও সুযোগ সুবিধা তুলে ধরে সমাধানের জন্য কাজ করবো এবং বিভাগকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো।

এবিষয়ে সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভূগোল সমিতির নতুন নেতৃত্বদের সহ শিক্ষকরা একসাথে শিক্ষার্থী ও বিভাগকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবো। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, ক্রিড়া-সংস্কৃতি নিয়ে গঠন মূলক কাজ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা