‘আজ আমার মন ভালো নেই’ লেখা ছাত্রকে শোকজ

জবি প্রতিনিধি | ৩০ জুন ২০২২, ২২:১৯

ছবি: সময় ট্রিবিউন

মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তানভীর মাহতাবকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এর আগে, মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ওই শিক্ষার্থীর কাছে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।

ওই নোটিশে বলা হয়, পরীক্ষার হল থেকে উত্তরপত্র সংগ্রহ, ইনভিজিলেটর সই জালিয়াতি করে সই দেওয়া এবং প্রথম পৃষ্ঠায় ‌‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগ রয়েছে ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তানভীর মাহতাবের বিরুদ্ধে। এ ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গের সামিল। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অমান্য করার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ৪ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর জমা দিতে হবে। 

ওই নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া না গেলে আনীত অভিযোগ সম্পর্কে সেই শিক্ষার্থীর আর কিছু বলার নেই বলে গণ্য হবে এবং ওই বিষয়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, গত ২৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর মাহতাবের মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ওই শিক্ষার্থী লেখেন ‘স্যার আজকে আমার মন ভালো নেই’। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। 

গত ২৬ জুন ইংরেজি বিভাগের শৃঙ্খলা কমিটি তানভীরকে তলব করেন। সেদিনই ওই শিক্ষার্থীর অপরাধ ও লিখিত বক্তব্য প্রক্টর দপ্তরে জমা দেওয়া হয় বিভাগ থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা