মহানবীকে অবমাননার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২২, ০২:০২

মহানবী (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর হাবিপ্রবি শিক্ষার্থীরা মানববন্ধন করেন-ছবি: মশিউর রহমান

মোঃ মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থী ও এলাকাবাসী জড়ো হয়ে মানববন্ধন করেন।

এ সময় তারা ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির দায়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

এসময় কৃষি অনুষদের ১৫ ব্যাচের শিক্ষার্থী জাহিদ শাহ্ বলেন, “আমরা চাই সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠুক। আমরা কখনও ধর্মীয় সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। বিশ্ববিদ্যালয়েও আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। বিজেপি নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজীব আলী বলেন, “আমরা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বিজেপি নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়িশা ( রাঃ) কে নিয়ে যে কটুক্তি করেছে তা প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। কটুক্তিকারী বিজেবি নেতাকে শুধু বহিষ্কার নয়, শাস্তির আওতায় আনতে হবে যাতে করে আর কারও সাহস না হয় হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার।”

ফিসারিজ বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী মুজিবুর রহমান বলেন, “হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজ্বের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিজেপি নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে যে কটূক্তি করেছে তা কখনও সহ্য করার মতো না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ জানানো হয়।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব