জাবি লোকপ্রশাসন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মান্নান, জাবি প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২২, ২০:৪৫

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লোকপ্রশাসন বিভাগের ইফতার ও প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারী রুমে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। 

এসময় বিভাগের প্রয়াত ৩ শিক্ষার্থীর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লোকপ্রশাসন বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র মনিরুল ইসলাম। এছাড়াও তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

ইফতার পরবর্তী বক্তব্যে লোকপ্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. নুরুল আমিন বলেন, লোকপ্রশাসন বিভাগের সকলেই আমরা একটি পরিবারের মত। সে পরিবারের ৩ জন সদস্যকে আমরা হারিয়েছিলাম। তাদের স্মরণে আজকের এই আয়োজন। বিভাগের সভাপতি হিসেবে এরকম আয়োজন করা আমার দায়িত্ব ছিল। আমরা সকলে আমাদের মরহুম শিক্ষার্থীদের জন্য দোয়া অব্যহত রাখবো। পাশাপাশি বিভাগের উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করে যাবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় লোকপ্রশাসন বিভাগ শিক্ষা ও গবেষণাসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাবে। এছাড়াও একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজকদের এবং সকল শিক্ষকদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

বক্তব্যে প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবউননেছা বলেন, আমরা আমাদের বিভাগের তিনটি অমূল্য সম্পদ হারিয়েছি। যাদের স্মরণে এমন একটি আয়োজন। আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত কামনা করছি। 

ইফতার ও দোয়া মাহফিলে লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন সভাপতি ও জাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক ফারহানা আফরোজ, সহযোগী অধ্যাপক আরজুমান নাজিজ, সহকারী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান ও সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় দুই শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা